- ইসলাম কি এবং মুসলমানগণ কি বিশ্বাস করেন ?
ইসলাম এর মূল বাণী হল এক আল্লাহ বিশ্বাস ও আল্লাহর রসূলগণদের সব বিশ্বাস করা , তাঁর শেষ বার্তাবাহক হিসাবে মুহাম্মদ (সঃ) বিশ্বাস করা । তাঁর নবীদের প্রতি অবতীর্ণ সমস্ত কেতাব এবং তারা আরও বিশ্বাস করে যে কুরআন হচ্ছে আল্লাহ্র পক্ষ হতে প্রেরিত সর্বশেষ জীবন বিধান। ফেরেশতাগণ অস্তিত্বের বিশ্বাস ।মুসলমানরা বিশ্বাস করে যে ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ ও সার্বজনীন ধর্ম যা এর আগে অনেক নবী ও রাসুল এর প্রতি নাযিল হয়েছিল ।
মুসলমানগণ বিশ্বজগতের সৃষ্টিকর্তাকে 'আল্লাহ' বলে সম্বোধন করেন. ইসলামের মূল বিশ্বাস হলো আল্লাহর একত্ববাদ বা তৌহিদ. ইসলাম পরম একেশ্বরবাদী ও কোনোভাবেই আপেক্ষিক বা বহুত্ববাদী নয়. আল্লাহর একত্ব ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে প্রথম, যাকে বলা হয় শাহাদাহ. এটি পাঠের মাধ্যমে একজন স্বীকার করেন যে, (এক) আল্লাহ্ ব্যতীত অন্য কোনো উপাস্য নাই এবং (দুই) মুহাম্মদ [(সাঃ)] তাঁর প্রেরিত বাণীবাহক বা রাসূল সুরা এখলাছে আল্লাহর বর্ণনা দেয়া হয়েছে এভাবে
"বলুন, তিনি আল্লাহ, এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাঁকে জন্ম দেয়নি এবং তাঁর সমতুল্য কেউ নেই." 11২: 1-4
No comments:
Post a Comment